"উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়ক"- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতার সাথে মুনাফার ঋনাত্মক সম্পর্কে বিদ্যমান। কেননা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমানও বৃদ্ধি পায়। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সাধারণত শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, , যন্ত্রের উৎপাদনশীলতা ইত্যাদি নির্ণয় করে। এ সকল উৎপাদনশীলতা দ্বারা স্ব স্ব উপাদান ব্যয়ের অনুপাত নির্ণয় করা যায়। এক্ষেত্রে কোন উপাদানের উৎপাদনশীলতা বেশি হলে তা একক প্রতি ব্যয় হ্রাসকে নির্দেশ করে। ফলে একক প্রতিব্যয় হ্রাস পেলে একক প্রতি মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলা যায়, উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়ক।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
"উৎপাদনশীলতা মুনাফা বৃদ্ধিতে সহায়ক"- ব্যাখ্যা কর।
উত্তর