তোমার মতে কোন ধরনের উপযোগ সৃষ্টি জনাব কমলকে লাভবান করতে পারে? যুক্তিসহ লেখ।
উত্তর: ধানের স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে জনাব কমল লাভবান হতে পারবেন বলে আমি মনে করি। এক স্থান হতে পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন মৌসুমে ধানের মূল্য কমে যাওয়ায় ধান উৎপাদনকারী জনাব কমল ঐ সময়ে ধান বিক্রয় না করার সিদ্ধান্ত নেন। তিনি গুদামজাতকরণের মাধ্যমে উৎপাদিত ধান সংরক্ষণ করেন। ছয় মাস পর তিনি দেখতে পেলেন যে নওগাঁর চেয়ে ঢাকায় ধানের মূল্য বেশি। নওগাঁর চেয়ে ঢাকায় দাম বেশি হওয়ায় জনাব কমল ঢাকায় ধান বিক্রয় করতে পারেন। এতে তিনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন। নওগাঁয় ধানের মূল্য কম বলে মুনাফা কম হবে। তবে এক্ষেত্রে তাকে নওগাঁ হতে ঢাকা পর্যন্ত ধান পরিবহন করে নিয়ে যেতে হবে। এভাবে ধানের স্থানগত উপযোগ সৃষ্টি হবে। ফলে তিনি ঢাকায় অধিক মূল্যে ধান বিক্রয় করতে পারবেন। সুতরাং, জনাব কমল স্থানগত উপযোগ সৃষ্টি করলে অধিক লাভবান হবেন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
তোমার মতে কোন ধরনের উপযোগ সৃষ্টি জনাব কমলকে লাভবান করতে পারে? যুক্ত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
অর্থাৎ সীমিত পরিমাণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যতটুকু পণ্যদ্রব্য উৎপাদন করা হয় তার মোট অনুপাতকে সার্বিক উৎপাদনশীলতা হিসেবে অভিহিত করা হয়।উত্তর
উত্তর