জনাব রোহানের কাঙ্খিত মুনাফা লাভের জন্য করনীয় বলে তুমি কি মনে কর? মতামত দাও।
উত্তর: জনাব রোহানের কাঙ্খিত মুনাফা লাভের জন্য সংরক্ষিত ধান ঢাকা সরবরাহ করে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা উচিত বলে আমি মনে করি। পণ্য কে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে ধরনের বাড়তি উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। জনাব রোহান ময়মনসিংহের একজন ধান ব্যবসায়ী। তিনি গতবছর আমনের মৌসুমে ৭৫০ টাকা মণ ধরে ১,০০০ মণ ধান কিনে নিজ বাড়িতে সংরক্ষণ করেন। কিছুটা মুনাফার আশায় তিন মাস পর ওই ধান বিক্রি করতে গিয়ে দেখেন যে স্থানীয় বাজারে ঐ ধান ৮৫০ টাকা মণ বিক্রয় হলেও ঢাকার বাজারে ওই ধান ৯৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। তাই জনাব গ্রহণের কাঙ্খিত মুনাফা অর্জন করতে চাইলে তার উচিত উক্ত ধান স্থানীয় বাজারে বিক্রয় না করে ঢাকায় স্থানান্তর করে বাড়তি দামে বিক্রয় করা। স্থানীয় বাজার থেকে ঢাকায় পণ্য স্থানান্তরের মাধ্যমে তিনি স্থানগত উপযোগ সৃষ্টি করে তা ৯৫০ টাকা দরে বিক্রি করলে বেশি মুনাফ অর্জন করতে পারবে। যে স্থানে উৎপাদন হয় সে স্থানে ক্রেতা ও ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদা সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহনের মাধ্যমে কোন ব্যবসায়ী চাহিদা সম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করে। যার মাধ্যমে একই স্থানে অবস্থান না করেও বিভিন্ন স্থান থেকে পণ্য ভোগ করা যায়। এ ক্ষেত্রে জনাব রোহান যদি তার পণ্যটিকে স্থানগত উপযোগ সৃষ্টি করেন তবে তিনি স্থানীয় বাজারে তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারবেন। যা পন্যের মধ্যে অতিরিক্ত উপযোগ তথা স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
জনাব রোহানের কাঙ্খিত মুনাফা লাভের জন্য করনীয় বলে তুমি কি মনে কর? ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর