২০২২ সালের মোট উৎপাদনশীলতার নির্ণয়-পূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান তিন বছরের সার্বিক অবস্থা মূল্যায়ন কর।
উত্তর: যমুনা লিমিটেডের ২০২২ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হলো: আমরা জানি, মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট উপকরণ ব্যয় = মোট উৎপাদন মূল্য ÷( কাঁচামাল বাবদ ব্যায়+ শ্রম ব্যয় + যন্ত্রপাতি ব্যয় + অন্যান্য ব্যায়) = ২২ কোটি টাকা ÷(৭+১+২+১) কোটি টাকা = ২২ কোটি টাকা ÷ ১১ কোটি টাকা = ২ টাকা প্রতি একক। মন্তব্য : উদ্দীপকে দেখা যাচ্ছে, যমুনা লিমিটেডের ২০২১ সালের মোট উৎপাদনশীলতা ছিল ১.৫ ২০২২ সালের বৃদ্ধি পেয়ে দুই টাকা হয়। আবার ২০২৩ সালে তা পুনরায় হ্রাস পেয়ে ১.৮৮ টাকায় পরিণত হয়।অতএব, তাদের প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা স্থিতিশীল নয়। তবে বিগত তিন বছরের উৎপাদনশীলতা বিবেচনা করে বলা যায়, তাদের মোট উৎপাদনশীলতার অবস্থান মোটামুটি সন্তোষজনক।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
২০২২ সালের মোট উৎপাদনশীলতার নির্ণয়-পূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর