"উন্নত কার্য পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতার বৃদ্ধি পায়"- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদিত পণ্য বং তা উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। প্রতিষ্ঠানের কার্যপরিবেশ উৎপাদনশীলতার ওপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানের কার্যপরিবেশ যত উন্নত হয়, উৎপাদনশীলতা তত বৃদ্ধি পায়। উন্নত ও স্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা একদিকে যেমন স্বাচ্ছন্দ্যে কাজ করতে সক্ষম হয়, অন্যদিকে তাদের কাজের স্পৃহা ও মনোযোগ বাড়ে। ফলে কারখানায় কাঁচামাল, মেশিন ও অর্থের অপচয় অনেকাংশে হ্রাস পায়। তাই বলা যায়, উন্নত কার্যপরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
"উন্নত কার্য পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতার বৃদ্ধি পায়"- ব্যাখ্যা কর।
উত্তর