উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো উৎপাদনশীলতার মাধ্যমে ক্রেতাসন্তুষ্টি অর্জন। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের মোট উৎপাদন বৃদ্ধি পায়, ব্যবসায় সম্প্রসারিত হয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কম খরচে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয় । এতে ক্রেতাদের সহজেই সন্তুষ্ট করা যায়। উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের পোশাকগুলো মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারে যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। পরবর্তীতে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। তিনি বিভিন্ন পরিবহন ব্যবস্থায় পণ্যসামগ্রী পৌছানোর ব্যবস্থা করেন। এতে অল্প সময়ের মধ্যেই তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হন। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্রেতাসন্তুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রীর প্রতিষ্ঠানটি উৎপাদনশীলতার সুবিধা অর্জনের মাধ্যমে ক্রেতাসন্তুষ্টি বিধানে সক্ষম হয়েছে। ফলশ্রুতিতে তারা কাঙ্ক্ষিত পরিমাণে মুনাফা অর্জন করে সফলতা লাভ করেছে। সাধারণত ক্রেতারা কম খরচে ভালো মানের পণ্য পেলে খুশি হয় এবং সন্তুষ্টি প্রকাশ করে। ক্রেতাদের এরূপ সন্তুষ্টি আরও ক্রেতা সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এভাবে একটি প্রতিষ্ঠান যখন ক্রেতাসন্তুষ্টি অর্জন করতে পারে তখন সে প্রতিষ্ঠানের সফলতা অর্জনও নিশ্চিত হয়। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্রেতাসন্তুষ্টি অর্জ ন।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর