জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে উৎপাদনের প্রথম কোন উপকরণের কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে প্রথমে উৎপাদনের ভূমি উপকরণের কথা বলেছেন। প্রকৃতিপ্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি উৎপাদনের মৌলিক উপাদান; যার যোগান সীমিত এবং প্রকৃতিপ্রদত্ত। উদ্দীপকে জনৈক শিক্ষক একদিন শ্রেণিকক্ষে এমন দুটি উৎপাদন উপকরণের কথা বললেন, যার প্রথমটির যোগান সীমিত ও অবিনশ্বর। উৎপাদনের চারটি উপাদানের মধ্যে একমাত্র ভূমি উপকরণটি অবিনশ্বর অর্থাৎ যা ধ্বংস করা যায় না। এছাড়া ভূমি উপাদানের যোগান সীমিত। কারণ এটি কেউ 'উৎপাদন করতে পারে না। প্রকৃতি আমাদের জন্মলগ্ন থেকে যে পরিমাণ ভূমি প্রদান করেছে তা কেউ বৃদ্ধি বা ধ্বংস করতে পারে না। এই দুটি বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, উদ্দীপকের প্রথম উপাদানটি হলো ভূমি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনৈক শিক্ষক শ্রেণিকক্ষে উৎপাদনের প্রথম কোন উপকরণের কথা বলেছেন? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর