গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: 'গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে'- উক্তিটির সাথে আমি একমত। তার গৃহীত সিদ্ধান্তটি হলো ব্যবসায়টি অংশীদারি সংগঠনে রূপান্তর। দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। ১৯৩২ সালের আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসায় ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন। উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব আতাউর একটি একমালিকানা ব্যবসায় সংগঠন করেন। পাবনা থেকে দুধের ছানা পাইকারি দরে ক্রয় করে ঢাকার মরনচাঁদ সুইটস এ বিক্রি করেন। বর্তমানে ছানার চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করছেন। তার সঞ্চয়কৃত অর্থ ব্যবসায়টি সম্প্রসারণের জন্য যথেষ্ট নয় বিধায় একজন বন্ধুর সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কথা ভাবছেন। সিদ্ধান্তটির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠনে রূপান্তর হবে। যা তাদের চাহিদা মোকাবিলা করার জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত। একমালিকানা ব্যবসায়ে আর্থিক সীমাবদ্ধতা, অল্প পুজিঁ, কম পরিচালক ইত্যাদি অসুবিধার কারণে অনেক সময় ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হয় না। এমতাবস্থায় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করে ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারে। যা একটি অংশীদারি ব্যবসায় হিসেবে গণ্য হবে। তবে অংশীদারি সংগঠনে রূপান্তরের জন্য তাদের দুই জনের মাঝে বৈধ চুক্তি সম্পাদন ও অংশীদারি আইন ১৯৩২ এ নিবন্ধিত হতে হবে। তাই বলা যায়, চাহিদা মোকাবিলায় জনাব আতাউর এর গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক হলেও এর জন্য তাদের কিছু আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর