উদ্দীপকে উল্লিখিত বুটিক হাউজটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বুটিক হাউজটি অংশীদারি সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। ১৯৩২ সালের আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসায় ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন। উদ্দীপকে সুমি, মিনি ও জেমি তিন বন্ধু নিজেদের মধ্যে চুক্তির ভিত্তিতে একটি বুটিক হাউজ স্থাপন করেন। কয়েক মাসের মধ্যেই তারা কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হন। এখানে দেখা যাচ্ছে উল্লিখিত ব্যবসায়টি তিন বন্ধু চুক্তির মাধ্যমে স্থাপন করেন যা অংশীদারি সংগঠনের প্রধান বৈশিষ্ট্য। আবার উক্ত দোকানে তারা প্রয়োজনীয় সকল উপায় উপকরণ সংগ্রহ করে তা কাজে লাগান। ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণ সহজ হয়। এসব বৈশিষ্ট্যের কারণে বলা যায়, তাদের প্রতিষ্ঠানটি অংশীদারি প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বুটিক হাউজটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর