অংশীদারি সংগঠন বলতে কী বোঝায়?
উত্তর: একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় সংগঠন গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনগত সত্তা না থাকা, অংশীদারদের চুক্তি সম্পাদনের যোগ্যতা, চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতি বণ্টন, পারস্পরিক দায়বদ্ধতা, অংশীদারদের সীমাহীন দায়, সহজেই বিলোপ ইত্যাদি এরূপ সংগঠনের বৈশিষ্ট্য। আইনগত ঝামেলামুক্ত, একমালিকানা সংগঠনের চেয়ে অধিক মূলধন, ঝুঁকি বণ্টন ইত্যাদি এ সংগঠনের সুবিধা হলেও পৃথক কৃত্রিম ব্যক্তিসত্তার অভাব, সীমাহীন দায়, ঋণ গ্রহণে অসুবিধা, অনিচ্ছাকৃত বিলোপসাধন ইত্যাদি এর অসুবিধা হিসেবে গণ্য হয়।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
অংশীদারি সংগঠন বলতে কী বোঝায়?
উত্তর