উদ্দীপকে উল্লিখিত জনাব হামিদ উৎপাদনের কোন উপকরণের ওপর ভিত্তি করে যশোরে সুতা তৈরির কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব হামিদ উৎপাদনের ভূমি উপকরণের উপর ভিত্তি করে যশোরে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তি হচ্ছে ভূমি। উদ্দীপকে যশোর অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু তুলা চাষের উপযোগী হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে উন্নত মানের তুলার চাষ হয়। এর উপর ভিত্তি করে জনাব হামিদ সেখানে 'জনতা স্পিনিং মিল' নামে একটি সুতা তৈরির কারখানা গড়ে তোলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব হামিদ যশোরের জলবায়ু ও আবহাওয়াকে কেন্দ্র করে সুতার কারখানা স্থাপন করেন। উক্ত জলবায়ু প্রাকৃতিক দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তা তৈরি বা সৃষ্টি করতে পারে না। এ সকল বৈশিষ্ট্য দ্বারা প্রতীয়মান হয় যে, উদ্দীপকের উৎপাদনের ভূমি উপকরণকে কেন্দ্র করে জনাব হামিদ যশোরে সুতা তৈরির কারখানা স্থাপন করেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব হামিদ উৎপাদনের কোন উপকরণের ওপর ভিত্তি করে যশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর