উদ্দীপকে কোন ধরনের শ্রম গতিশীলতা পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শ্রমের স্তরগত গতিশীলতা পরিলক্ষিত হয়। শ্রমিক একই প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে তার পদ পরিবর্তন করলে তাকে স্তরগত গতিশীলতা বলে। শ্রম উৎপাদনের গতিশীল উপাদান। কাজের উদ্দেশ্যে শ্রমিং স্থান, শিল্প ও পেশা পরিবর্তন করতে পারে; যা শ্রমের গতিশীলতা হিসেবে বিবেচিত। উদ্দীপকে তাপস আলফা নেটস কারখানায় একজন শ্রমিক হিসাবে কাজে যোগ দেয়। এক বছর পর তার দক্ষতা ও নৈপুণ্যে খুশি হয়ে মালিকপক্ষ তাকে ঐ প্রতিষ্ঠানের সুপারভাইজার পদে পদোন্নতি দেন। এখানে দেখা যাচ্ছে, তাপস একই প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে তার পদ পরিবর্তন করে; যা শ্রমের স্তরগত গতিশীলতাকে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের শ্রম গতিশীলতা পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর