'Juicy [গণিত] কারখানাটি কোন ধরনের শ্রম-বিভাগ করেছে- ব্যাখ্যা কর।
উত্তর: 'Juicy [গণিত] কারখানাটি জটিল শ্রমবিভাগ ব্যবহার করেছে। একটি পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করাকে জটিল শ্রমবিভাগ বলে। জটিল শ্রম বিভাগে উৎপাদনের একেকটি কাজ একেক ব্যাক্তি বা দলের কাছে অর্পিত হয়। উদ্দীপকে Juicy নামের একটি ছোট আকারের জুস তৈরির কারখানায় প্রয়োজনীয় কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করেছে। প্রথম অবস্থায় কয়েকজন শ্রমিক ক্রয়কৃত আনারসগুলো সুন্দর করে ধুয়ে খোসা ছোলেন। ২য় স্থানে কিছু শ্রমিক ব্লেন্ডিং মেশিনে দিয়ে রস সংগ্রহ করেন। ৩য় অবস্থায় অন্যান্য উপকরণ মিশিয়ে প্যাকিং বিভাগে পাঠিয়ে দেন। ফলে কাজটি অতিদ্রুত ও সুন্দরভাবে সম্পাদিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানে সমগ্র উৎপাদনপ্রণালি কয়েকটি স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ স্তরে ভাগ করা হয় সেই সাথে একেক স্তরে উৎপাদিত চূড়ান্ত পণ্য অন্য স্তরে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। উক্ত প্রক্রিয়াটি জটিল শ্রম বিভাগ হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
'Juicy কারখানাটি কোন ধরনের শ্রম-বিভাগ করেছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর