“শ্ৰম গতিশীল”— ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের শারীরিক এবং মানসিক কর্মপ্রচেষ্টা যা অর্থ উপার্জনে ব্যবহৃত হয় তাই হলো শ্ৰম। শ্রম উৎপাদনের এমন একটি উপাদান যা গতিশীল । শ্রমিক তার একটি কাজ সম্পন্ন করার পর আরেকটি কাজে মনোনিবেশ করে থাকে। এছাড়াও শ্রমিক এক স্থান থেকে আরেক স্থানে কাজে যেতে পারে। তবে ভৌগোলিক অবস্থান, দেশ, জাতি ও ভাষা ইত্যাদি ক্ষেত্রে শ্রমের গতিশীলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“শ্ৰম গতিশীল”— ব্যাখ্যা করো।
উত্তর