মিসেস শীলা কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস শীলা কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবসায়টি একমালিকানা সংগঠন। একমালিকানা ব্যবসায়ের একজন মালিক থাকে। এক্ষেত্রে মূলধন সরবরাহ করা থেকে শুরু করে ব্যবসায় পরিচালনার যাবতীয় কাজ মালিক একাই সম্পাদন করেন। ব্যবসায়ের সমস্ত ঝুঁকি বহন ও মুনাফার ওপর মালিকের একচ্ছত্র অধিকার থাকে। উদ্দীপকের মিসেস শীলা একটি বুটিক শপের মালিক। তিনি দেশের বিভিন্ন জেলা থেকে ভালো মানের হাতের তৈরি পণ্যসামগ্রী সংগ্রহ করে তার বুটিকে বিক্রি করেন। এক্ষেত্রে তিনি তার ব্যবসায়ের একক মালিক। তিনি একাই ব্যবসায় পরিচালনার সব কাজ সম্পাদন করছেন। পাশাপাশি পণ্যের চাহিদা কমে যাওয়া, পণ্যের মূল্য হ্রাস পাওয়া সংক্রান্ত যাবতীয় ঝুঁকিও তিনি একাই বহন করছেন। তাই বলা যায়, মিসেস শীলা কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি একমালিকানা সংগঠন ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মিসেস শীলা কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর