উল্লিখিত উদ্দীপকে উৎপাদনের যে উপকরণের প্রভাবে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উৎপাদনের সংগঠন উপকরণের প্রভাবে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। সংগঠন বলতে এমন কয়েকজন ব্যক্তি সমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করে। উদ্দেশ্য অর্জন করতে যা প্রয়োজন হয় সব কাজ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করাই সংগঠনের কাজ। উদ্দীপকে উল্লেখিত জনাব রফিক মুন্সিগঞ্জে চিপস তৈরির একটি কারখানা স্থাপন করেন। তার কারখানায় ২০০ জন দক্ষ শ্রমিক নিয়োজিত আছে। কারখানাটিতে উন্নতমানের প্রযুক্তি ব্যবহারের ফলে চিপসের গুণগত মান বজায় থাকে। তার উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে কারখানাটি সফলভাবে পরিচালিত হচ্ছে। উদ্দীপকে উল্লেখিত জনাব রফিক একজন উদ্যমী ব্যবসায়ী। তিনি তার চিপস কারখানায় দক্ষ শ্রমিকদের নিয়োগের মাধ্যমে উপকরণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করেছেন। এছাড়া তিনি তার উৎপাদিত চিপসের মান অক্ষুণ্ণ রাখতে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করেছেন। এতে বাজারে তার চিপসের জনপ্রিয়তা তৈরি সহজ হয়েছে। ফলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি তা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে সহায়ক হয়েছে। তিনি ভূমি, শ্রম ও মূলধনের যোগান দিয়েছেন। আর এগুলো জনাব রফিকের যোগ্য নেতৃত্বের কারণেই সম্ভব। তার এ গুণগুলো দক্ষ সংগঠনের গুণের সাথে মিলে যায়। তাই উল্লিখিত উদ্দীপকে উৎপাদনের সংগঠন উপকরণের প্রভাবে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে উৎপাদনের যে উপকরণের প্রভাবে প্রতিষ্ঠানটি সাফল্য অ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর