উদ্দীপকে প্রথম পর্যায়ে উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রথম পর্যায়ে উৎপাদনের 'ভূমি' উপকরণটি ব্যবহার করা হয়েছে। ভূমি প্রকৃতির দান। এটি আদিম ও অক্ষয়। যেকোনো কিছু উৎপাদন করতেই ভূমির প্রয়োজন। ভূমি ছাড়া কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়। যেমন— ধান উৎপাদনে ভূমি প্রয়োজন; বই উৎপাদনের কাগজ তৈরিতে গাছ (ভূমি) প্ৰয়োজন । উদ্দীপকে উল্লিখিত মি. অয়ন কক্সবাজারে 'অয়ন সিরামিকস লি.' নামে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন । কারণ চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রচুর পরিমাণে চুনাপাথর ও সাদা মাটি পাওয়া যায়। এতে সহজেই মি. অয়ন তার পণ্যের কাঁচামাল সংগ্রহ করতে পারেন। ফলে তার পরিবহন খরচ সাশ্রয় হয়। এলাকা বা ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভূমি ভিন্ন হওয়ায় একেক এলাকায় একেক পণ্য ভালো জন্মে। আর সীতাকুণ্ডের মাটি তথা ভূমি চুনাপাথর তৈরিতে সহায়ক। এই এলাকার ভূমিতে প্রাপ্ত চুনাপাথর আদর্শমানের হওয়ায় তা দিয়ে ভালো ও উন্নতমানের সিরামিক পণ্য তৈরি করা যায়। এসব বিষয় বিবেচনা করে মি. অয়ন কক্সবাজারে তার শিল্পটি স্থাপন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে প্রথম পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণটি ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে প্রথম পর্যায়ে উৎপাদনের কোন উপকরণ ব্যবহার করা হয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর