“শ্রমকে সংরক্ষণ করা যায় না”- ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক কর্মপ্রচেষ্টা যা পণ্য উৎপাদন কাজে ব্যবহার করে অর্থ উপার্জন করা হয় তাই হলো শ্ৰম । উৎপাদনের অন্যান্য উপাদান যেমন: ভূমি ও মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও শ্রমিকের শ্রম কখনও সংরক্ষণ করা যায় না। শ্রমিক যখন শ্রম দেয় তখনই তার উপযোগিতা পাওয়া যায়। শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা যতই অপরিহার্য হোক না কেন, তার অনুপস্থিতিতে এটি নিঃশেষ হয়ে যায়। তাই শ্রমকে সংরক্ষণ করা যায় না ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“শ্রমকে সংরক্ষণ করা যায় না”- ব্যাখ্যা করো।
উত্তর