প্রাথমিকভাবে জনাব সাগর উৎপাদনের কোন উপকরণটি ব্যবহার করেছেন?
উত্তর: প্রাথমিকভাবে জনাব সাগর উৎপাদনের ভূমি উপকরণটি ব্যবহার করেছেন। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলা হয়। ভূমি ব্যতীত উৎপাদন কার্যসম্পাদন করা সম্ভব নয়। ভূমি প্রকৃতির দান যা মানুষ সৃষ্টি করতে জানে না। যেমন: মাটি, পানি, আলো, বাতাস, নদ নদী, মৎস সম্পদ ও বনজ সম্পদ ইত্যাদি। উদ্দীপকে জনাব সাগর রংপুরে পাঁচ বিঘা জমিতে টিউলিপ চাষ শুরু করেন। ফুল দেখতে সুন্দর হওয়ায় দলে দলে মানুষ দেখতে আসে। পরবর্তীতে তিনি আরো পাঁচ বিঘা জমিতে টিউলিপ ফুল চাষ করার সিদ্ধান্ত দেন। উক্ত ফুল চাষে মাটির প্রয়োজন যা উৎপাদনের ভূমি উপকরণ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রাথমিকভাবে জনাব সাগর উৎপাদনের ভূমি উপকরণটি ব্যবহার করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
প্রাথমিকভাবে জনাব সাগর উৎপাদনের কোন উপকরণটি ব্যবহার করেছেন?
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর