“দক্ষ জনশক্তি ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি কি একমত? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: "দক্ষ জনশক্তি ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"- উক্তিটির সাথে আমি একমত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। আবার সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ অর্জনকে শ্রমের দক্ষতা বলে। শ্রম একটি মানবীয় উপাদান যা শ্রমিক থেকে অবিচ্ছেদ্য গতিশীল এবং পচনশীল । উদ্দীপকে মি. সবুজ তার সাংগঠনিক দক্ষতা দিয়ে উন্নত মানের ফার্নিচার তৈরি করে দেশে ও বিদেশে রপ্তানি করেন। উক্ত পণ্য উৎপাদনের জন্য তিনি উচ্চ বেতনে দক্ষ শ্রমিক নিয়োগ দেন। ফলে তিনি তার ব্যবসায়ে সফলতার ধারাবাহিকতা বজায় রাখেন। এখানে দেখা যাচ্ছে, তার ধারাবাহিক সফলতার মূল কারিগর হচ্ছে দক্ষ জনগোষ্ঠি। উৎপাদন কার্যে ব্যবহৃত সকল উপাদানের গুরুত্ব থাকলেও দক্ষ জনশক্তির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। দক্ষ জনশক্তির মাধ্যমে অপচয় রোধ করে মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব হয়। শ্রমিকের দক্ষতা হচ্ছে স্বল্প পরিমাণ সম্পদ ব্যবহার করে সর্বাধিক পরিমাণ উৎপাদন করা। যদি শ্রমিক দক্ষতার সাথে কাজ সম্পাদন করে সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং উৎপাদন ব্যয় হ্রাস পায়। অর্থাৎ স্বল্প পরিমাণ উপকরণ ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। এর মাধ্যমে মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, মানসম্মত পণ্য উৎপাদন এবং মানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে শ্রমের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে ব্যবসায়ে তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“দক্ষ জনশক্তি ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি কি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর