“উদ্দীপকে জনাব নিলয় ও তার কর্মচারী কর্তৃক প্রদত্ত শ্রম এক নয়” কর্মচারী কর্তৃক প্রদত্ত শ্রমের ধরন উল্লেখপূর্বক মতামত বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নিলয় প্রদত্ত শ্রম মানসিক আর তার কর্মচারী প্রদত্ত শ্রম শারীরিক যা দু'টি কখনও এক নয়। কোনো কাজ করতে একজন ব্যক্তির মেধা বা বুদ্ধির যে পরিশ্রম হয় তাকে মানসিক শ্রম বলে। ব্যবসায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিকের শ্রম মানসিক শ্রম হিসেবে বিবেচিত। আর কোনো ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে। শ্রমিকদের কাজ শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত। জনাব নিলয় একটি জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উক্ত কারখানার জন্য একটি মেশিন আমদানি করেন। তিনি মেশিনের উৎপাদনক্ষমতা অনুযায়ী ৪০০ জন কর্মচারী নিয়োগ দেন। ফলে, প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বাড়ছে। জনাব নিলয় তার মেধা ও বুদ্ধি খাটিয়ে একটি কারখানা স্থাপন করেন। তিনি ভেবে-চিন্তে প্রতিষ্ঠানের সব উপাদানের মধ্যে সুষ্ঠুভাবে সমন্বয়সাধন করেন। তাছাড়া তিনি মেশিনের উৎপাদনক্ষমতা বিবেচনা করে কর্মচারী নিয়োগ দেন। তার এসব কাজ মানসিক শ্রমের অন্তর্ভুক্ত। অন্যদিকে, উক্ত কারখানার কর্মচারীরা মালামাল আনা-নেওয়া করে। তারা মেশিনের উৎপাদিত মালামাল প্রক্রিয়াজাত করে এবং মেশিনে কাঁচামাল সরবরাহ করে। কর্মচারীদের এসব কাজ শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত। সুতরাং, জনাব নিলয় ও কর্মচারী প্রদত্ত শ্রম একটি অন্যটি থেকে ভিন্ন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
“উদ্দীপকে জনাব নিলয় ও তার কর্মচারী কর্তৃক প্রদত্ত শ্রম এক নয়” কর্মচ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর