উদ্দীপকে জনাব শামসুলের ব্যাংক ঋণ গ্রহণ কতটুকু যৌক্তিক? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: জনাব শামসুল ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানের মূলধন ও শ্রম বাড়ান, যা সম্পূর্ণ যৌক্তিক। মূলধন ও শ্রম উপাদানের গুরুত্বপূর্ণ দুটি উপাদান। এ উপাদানগুলোর পর্যাপ্ত যোগান থাকলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে। ফলে প্রতিষ্ঠান বেশি পরিমাণে মুনাফা অর্জনের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। জনাব শামসুল উন্নতমানের তেল উৎপাদন ও বিক্রি করেন। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়ে যায়। তাই তিনি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন কেনেন। তাছাড়াও তিনি প্রতিষ্ঠানে কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। জনাব শামসুল ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানের মূলধন ও শ্রম বাড়ান। এতে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বেড়ে যাবে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বাড়বে। তাই প্রতিষ্ঠানটি বেশি পরিমাণে পণ্য বিক্রি ও মুনাফা অর্জন করতে পারবে। এভাবে প্রতিষ্ঠানটি এর কার্যক্রম আরও সম্প্রসারিত করতে পারবে। তাই বলা যায়, জনাব শামসুলের ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তটি যথার্থ।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব শামসুলের ব্যাংক ঋণ গ্রহণ কতটুকু যৌক্তিক? মতামত বিশ্লে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর