জনাব সৌরভকে মূলধন গঠন করতে আরও কিছু ধাপ অতিক্রম করতে হবে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব সৌরভকে মূলধন গঠন করতে আরও কিছু ধাপ অতিক্রম করতে হবে”- উক্তিটি যথার্থ। মূলধন গঠন বলতে মূলধন সৃষ্টির প্রক্রিয়াকে বোঝানো হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার ৪টি ধাপ আছে। সেগুলো হলো— আয়, আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ। এ ধাপগুলোর মধ্য দিয়ে সঞ্জয় চূড়ান্ত মূলধনে পরিণত হয়। উদ্দীপকের জনাব সৌরভ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি চাকরির পাশাপাশি ব্যবসায় করতে চান। তাই তিনি বেতনের সব টাকা খরচ না করে প্রতি মাসে কিছু টাকা জমা করেন। অর্থাৎ তিনি মূলধন গঠনের ২য় ধাপ আর্থিক সখ্যয় সৃষ্টিতে অবস্থান করছেন। মূলধন গঠন চারটি ধারাবাহিক ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয়। জনাব সৌরভ আর্থিক সঞ্চয় সৃষ্টি করেছেন। তাই মূলধন গঠনের জন্য তাকে আর্থিক সয় সংগ্রহ করতে হবে। অর্থাৎ মূলধন গঠনের ৩য় ধাপ সম্পন্ন করতে হবে। এর পরবর্তী ধাপে সঞ্চয়কে বিনিয়োগের মাধ্যমে মূলধনে রূপান্তর করতে হবে। এভাবে মূলধন গঠনের চারটি ধাপ সম্পাদনের মাধ্যমে সায়কে মূলধনে রূপান্তর করা যায়। তাই বলা যায়, জনাব সৌরভ, মূলধন গঠন করতে আরও কিছু ধাপ অতিক্রম করতে হবে।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
জনাব সৌরভকে মূলধন গঠন করতে আরও কিছু ধাপ অতিক্রম করতে হবে- উক্তিটির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর