. "উদ্দীপকে জহিরের কাজ ও কর্মীদের কাজ এক নয়"- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জহিরের কাজ ও কর্মীদের কাজ এক নয় - উক্তির সাথে আমি একমত। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে আবার যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের সাথে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জন করে তাকে সংগঠন বলে। উদ্দীপকে মি. জহির কুমিল্লায় একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তুললেন। কারখানায় উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদিত হওয়ায় বিদেশে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মি. জহির তার প্রেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদেরকে দক্ষ ও আন্তরিক করে গড়ে তোলেন এটি উৎপাদনের সংগঠন উপকরণ কে প্রকাশ করে। আবার তার কর্মীদের কাজ হল উকতো কারখানায় কার্যসম্পাদনের জন্য তাদের মানসিক ও শারীরিক পরিশ্রম প্রদান করা এবং এজন্য তারা পারিশ্রমিক গ্রহণ করছে এবং ব্যবসায় কোন ঝুঁকি নিচ্ছে না। অর্থাৎ তাদের কাজটি হলো উৎপাদনের উপকরণ শ্রম। অতএব উপরিউক্ত আলোচনার মাধ্যমে জানা যায়, মি. জহির ও তার কর্মীগণ মানবিক উপাদান হলেও তাদের কাজের প্রকৃতি এক নয়। এদের মধ্যে জহির হোসেন সংগঠন এবং কর্মীরা হল শ্রমের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
. "উদ্দীপকে জহিরের কাজ ও কর্মীদের কাজ এক নয়"- তুমি কি একমত? যুক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর