মি. শাওন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. শাওন শিল্পগত শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন। কোনো শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে নিয়োজিত হলে তাকে। শিল্পগত শ্রমের গতিশীলতা বলে। যেমন- চিনি শিল্পের একজন শ্রমিক তার বর্তমান কর্মস্থল ত্যাগ করে গার্মেন্টস শিল্পে নিয়োজিত হলে তাকে শিল্পগত শ্রম গতিশীলতা বলা হবে। উদ্দীপকে দেখা যায়, এক সময়ের বিখ্যাত করিম জুট মিলস লি.-এর পণ্যের বাজার এখন নেই বললেই চলে। পরিচালনা পর্ষদ এ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে অন্য একটি বিখ্যাত পোশাক শিল্পের ম্যানেজার মি. শাওনকে উচ্চ বেতনে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেন। যেহেতু মি. শাওন পোশাক শিল্প থেকে পাট শিল্পে যোগদান করেছেন সেহেতু তিনি শিল্পগত শ্রম গতিশীলতা সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
মি. শাওন কোন ধরনের শ্রমের গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর