"ব্যবস্থাপকের দক্ষতা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জনে সাহায্য করে"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'ব্যবস্থাপকের দক্ষতা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জনে সাহায্য করে'- উক্তিটি সঠিক। উল্লিখিত ব্যবস্থাপকীয় দক্ষতা উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্গত। যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভর করে দক্ষ সংগঠন তথা ব্যবস্থাপনার ওপর। উদ্দীপকে জনাব মাহবুব একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। যোগ্যতা ও দক্ষতার কারণে তিনি ব্যবসায়ে যথেষ্ট সফলতা লাভ করেছেন। বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও কারখানার উৎপাদন সঙ্গতিপূর্ণ না থাকায় তিনি জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে আগ্রহী। তার এই ব্যবস্থাপকীয় কাজটি সংগঠনের অন্তর্গত। তিনি তার ব্যবস্থাপকীয় দক্ষতার মাধ্যমে স্বল্প শ্রম ব্যবহার করে সর্বোচ্চ অর্জনের ওপর গুরুত্ব দেন। একটি প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শক্তিশালী সংগঠন কাঠামো অপরিহার্য। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করা হয় এবং এসকল উপাদানের কাম্য ব্যবহার নিশ্চিত করা হয়। উদ্দীপকেও জনাব মাহাবুব উৎপাদনের সংগঠন উপকরণ হিসেবে কাজ করেন। তার ব্যবস্থাপকীয় দক্ষতার কারণেই সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন যা পণ্যের চাহিদা বিবেচনায় একটি যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
"ব্যবস্থাপকের দক্ষতা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জনে সাহায্য করে"- উদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর