শেয়ারFacebookWhatsApp

মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। শিল্পবিপ্লবের পর উৎপাদনের ক্ষেত্রে শিল্পখাত কৃষিখাত থেকে অনেক বেশি অগ্রগতি লাভ করে। শিল্প এখন এত বড় খাত যে, এর নির্দিষ্ট সীমা নির্ধারণ কার্যত অসম্ভব। কুটিরশিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি, বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। উক্ত বৈশিষ্ট্যগুলো উৎপাদনের শিল্পখাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত।

HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল

মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিস মনিষা নিজ গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও খ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। ফলে গ্রামের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবিকা নির্বাহে ও জীবনযাত্রার মান উন্নয়নে মিস মনিযার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Dinajpur · 2025

উত্তর

শ্রমিকের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়াকে শ্রমবিভাগ বলে।

উত্তর

শ্রমবিভাগ হলো কাজকে ভাগ করে প্রতিটি কাজে যোগ্যতার ও বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মীদলের মধ্যে কাজ বণ্টন করা। একই ব্যক্তির বা একই শ্রমিকের সকল ধরনের কার্য সম্পাদনের যোগ্যতা থাকে না। এক এক ব্যক্তি এক এক ধরনের কার্য সম্পাদনে পারদর্শী হয়। তাই শ্রমবিভাগের মাধ্যমে যে শ্রমিক যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ শ্রমবিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে।

উত্তর

মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। শিল্পবিপ্লবের পর উৎপাদনের ক্ষেত্রে শিল্পখাত কৃষিখাত থেকে অনেক বেশি অগ্রগতি লাভ করে। শিল্প এখন এত বড় খাত যে, এর নির্দিষ্ট সীমা নির্ধারণ কার্যত অসম্ভব। কুটিরশিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি, বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। উক্ত বৈশিষ্ট্যগুলো উৎপাদনের শিল্পখাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিস মনিষার প্রতিষ্ঠানটি উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত।

উত্তর

মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি উৎপাদনের সংগঠন উপকরণের প্রতি গুরুত্বারোপ করছে, যা দারিদ্র্যতা বিমোচনে সহায়ক। প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে (যেমন- ভূমি, শ্রম ও মূলধন) একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্য বিধান করার কার্যকে সংগঠন বলে। সংগঠনের মাধ্যমে উৎপাদনের উপাদান যথা- ভূমি, শ্রম ও মূলধন এগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয়সাধন করা হয়। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সহজতর হয়। উদ্দীপকে মিস মনিষা নিজ গ্রামের বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশীকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। এতে গ্রামের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে তাদের জীবিকা নির্বাহ ও জীবনযাত্রার মান উন্নয়নে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এভাবে মানুষদের সংগঠিত করা উৎপাদনের সংগঠন উপাদান হিসেবে বিবেচিত। এরূপ সংগঠনের মাধ্যমে শ্রমিক-কর্মীদের সংগঠিত করা হয়, তাদের কাজ ভাগ করে বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠান তার কাজ যথাসময়ে সম্পাদনের পাশাপাশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই আমি মনে করি, দারিদ্র্যতা বিমোচনে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ।
HSCMarketing 1st PaperChapter 2 : উৎপাদনের উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আনোয়ার ২৫ লক্ষ টাকা ব্যয়ে পিরোজপুরে একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রতিষ্ঠানটি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা শহরে চিংড়ি মাছ বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জনের সক্ষম হয়। জনাব আনোয়ারের এর সাফল্য দেখে জনাব রফিক সাহেব একই এলাকায় চিংড়ি মাছের ঘের স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা। ফলে জনাব আনোয়ার এর প্রতিষ্ঠানের অনেক শ্রমিক জনাব রফিকের প্রতিষ্ঠানে যোগদান করে। ফলে জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতা দেখা দেয়।
ক
ভূমি কি?
খ
."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।
গ
জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ
."শ্রমের গতিশীল তাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ। "উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

."মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভূমি কি?

ভূমি কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হীরা ও পাল্লা দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পাল্লা বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী ভূমি কমিশনার পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাজা ব্যবস্থাপক হিসাবে পাঠানো হয়। সেখানে থেকে তিনি তার আয়ের একটি বড় অংশ দেশে তার মা-বাবাকে পাঠান। অপরদিকে পান্না পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়।

Barisal · 2017

ক
কায়িক শ্রম কী?
খ
ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক অনুযায়ী পাল্লার পদোন্নতি কোন ধরনের গতিশীলতা? ব্যাখ্যা করো।
ঘ
হীরা ও পাল্লার কর্মপরিধি দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলে? শ্রমের গতিশীলতার আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

ভূমি অবিনশ্বর- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কায়িক শ্রম কী?

কায়িক শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আতিক তৃষা প্রকাশনীতে কাজ করে। সে মাসে বেতন পায় ৩০,০০০ টাকা। সে সংসার খরচ বাদ দিয়ে মাসে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে জমানো অর্থ দিয়ে ভবিষ্যতে তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করছে।

Jessore · 2017

ক
শ্রম কী?
খ
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।
গ
মূলধন গঠনের কোন পর্যায়ের আওতায় আতিক অর্থ জমা করছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে সংগঠন বিবেচনায় আতিকের ব্যবসায়টি ধরন বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রম কী?

শ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।