হামিদ মিয়া কোন ধরনের শ্রমের সাথে যুক্ত ছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: হামিদ মিয়া শারীরিক শ্রমের সাথে যুক্ত ছিলেন। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা শারীরিক পরিশ্রমকে শারীরিক শ্রম বলে। শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান। শ্রমিক তার কাজ সম্পাদন করতে দৈহিক শক্তির ব্যবহার করে যা শারীরিক শ্রম হিসেবে বিবেচিত। উদ্দীপক হামিদ মিয়া একজন গরিব চাষি। তিনি স্ত্রী ও ৫ সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। হামিদ মিয়ার সম্পাদিত কৃষিকাজ একটি দৈহিক কাজ। উক্ত কাজটি ফলাফল অর্জন করতে তার শারীরিক শক্তি ব্যয় করতে হয়। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের হামিদ মিয়ার কাজটি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 2 : উৎপাদনের উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 2 : উৎপাদনের উপকরণ · সৃজনশীল
হামিদ মিয়া কোন ধরনের শ্রমের সাথে যুক্ত ছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর