উদ্দীপকে জনাব রেজার বিমাদাবিটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার যৌক্তিকতা বিমা নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব রেজার বিমাদাবিটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে যৌক্তিক। সম্পত্তি বিমার ক্ষেত্রে চুক্তিতে উল্লেখ্য কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ করা হলে সেক্ষেত্রে স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উক্ত সম্পত্তির অবশিষ্টাংশের মালিকানা পায় বিমা প্রতিষ্ঠান। উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়িটির জন্য পনেরো লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিনি বিমাদাবি উপস্থাপন করেন এবং সম্পূর্ণ বিমাদাবি লাভ করেন। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি দুই লক্ষ টাকায় বিক্রি করে দেয়। কিন্তু জনাব রেজা উক্ত অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়। এক্ষেত্রে স্থলাভিষিক্তকরণের নীতি কার্যকর হয়েছে। উদ্দীপকে জনাব রেজা, চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ পায়। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী, সম্পূর্ণ ক্ষতিপূরণ বা বিমাদাবি পরিশোধ করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিক হয় বিমা কোম্পানি। সুতরাং গাড়িটির বিক্রয়লব্ধ অর্থের মালিকও বিমা প্রতিষ্ঠান। এক্ষেত্রে গাড়িটি বিক্রয়লব্ধ অর্থের ওপর জনাব রেজার কোনো অধিকার নেই। আর এ কারণেই বিমা কোম্পানি জনাব রেজাকে ক্ষতিগ্রস্ত গাড়ি বিক্রয়ের অর্থ প্রদানে অস্বীকৃতি জানায়, যা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রেজার বিমাদাবিটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যাত হও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর