বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
উত্তর: বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়পক্ষ প্রয়োজনীয় সব তথ্য একে অন্যকে দিতে বাধ্য থাকায় বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয়। বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আর সে কারণে চুক্তিবদ্ধ প্রত্যেকে একে অন্যের কাছে সঠিক তথ্য দিতে বাধ্য। কোনো পক্ষ সঠিক তথ্য না দিলে বিমা চুক্তি বাতিল হয়। তাই বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
উত্তর