জনাব আমির কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আমির মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন। যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে। এক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকের জনাব আমির তার অবর্তমানে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ৭ বছরের জন্য একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। জনাব আমির সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জীবন বিমা করেন অর্থাৎ, উক্ত মেয়াদের মধ্যে তিনি মারা গেলে তার উত্তরাধিকারীকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর বেঁচে থাকলে তাকেই বিমাদাবি পরিশোধ করা হবে। এ ধরনের বৈশিষ্ট্য মেয়াদি বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আমির মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জনাব আমির কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর