"নৈতিক ঝুঁকি বিমা পলিসিকে প্রভাবিত করে" ব্যাখ্যা কর।
উত্তর: বিমাগ্রহীতার সততা বা অসততার ওপর ভিত্তি করে নৈতিক ঝুঁকি বিমা পলিসিতে প্রভাব ফেলে। বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকেই নৈতিক ঝুঁকি বলে। নৈতিক ঝুঁকি সেই ধরনের সম্ভাব্য বিপদ নির্দেশ করে যা বিমাগ্রহীতার চরিত্র, সততা এবং মনোভাবের সাথে সম্পৃক্ত। নৈতিক ঝুঁকি অদৃশ্যমান এবং তা মানুষের ওপর নির্ভরশীল। কিন্তু নৈতিক ঝুঁকি যেহেতু মানুষের অসাধুতার ওপর নির্ভরশীল, তাই বিমাকারীর পক্ষে তা অনুমান করা সহজ নয়। তাই বলা যায়, নৈতিক ঝুঁকি বিমা পলিসিতে প্রভাব ফেলে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
"নৈতিক ঝুঁকি বিমা পলিসিকে প্রভাবিত করে" ব্যাখ্যা কর।
উত্তর