উদ্দীপকে বিমাপত্রটি বাতিলের জন্য জনাব শামীমের আবেদনের প্রেক্ষিতে বিমা কোম্পানি যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিমাপত্রটি বাতিলের জন্য জনাব শামীমের আবেদনের প্রেক্ষিতে বিমা কোম্পানি সমর্পণ মূল্য প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে, যা যৌক্তিক। কোনো মেয়াদি বা আজীবন বিমাগ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানির নিকট তা সমর্পণ করতে পারে। এক্ষেত্রে বিমা কোম্পানি যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে। এরূপ সমর্পণ মূল্য কত হবে তা নির্ভর করে বিমাগ্রহীতা পলিসির বিপক্ষে কী পরিমাণ প্রিমিয়াম পরিশোধ করেছে তার ওপর। উদ্দীপকে জনাব শামীম একটি দশ বছর মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। তিনি ছয় বছর পর্যন্ত নিয়মিত বিমা প্রিমিয়াম পরিশোধ করেন। বর্তমান ব্যয় বেড়ে যাওয়ায় তিনি বিমা কোম্পানির নিকট বিমাপত্রটি বাতিলের জন্য আবেদন করেন এবং বিমা কোম্পানিটি তার আবেদনপত্রটি গ্রহণ করে। এক্ষেত্রে জনাব শামীম সম্পূর্ণ বিমাদাবি পাবেন না, তবে তিনি সমর্পণ মূল্য পাবেন। উদ্দীপকে জনাব শামীম যেহেতু ছয় বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেছেন তাই চুক্তি অনুযায়ী তিনি সমর্পণ মূল্য পাবেন। কারণ তার বিমাপত্রের মেয়াদ দশ বছর। সমর্পণ মূল্য হলো পরিশোধিত প্রিমিয়ামের একটি অংশ। সমর্পণ মূল্য পাওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে দুই বছর প্রিমিয়াম পরিশোধ করতে হবে। তাই জনাব শামীম দুই বছরের অধিক তথা ছয় বছর পর্যন্ত প্রিমিয়াম 'পরিশোধ করায় বিমা কোম্পানি তাকে সমর্পণ মূল্য পরিশোধের পদক্ষেপ গ্রহণ করেছে, যা যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বিমাপত্রটি বাতিলের জন্য জনাব শামীমের আবেদনের প্রেক্ষিতে বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর