পুনর্বিমার ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে। যখন বিমা কোম্পানি দেখে যে, তার গৃহীত ঝুঁকির পরিমাণ সামর্থ্যের তুলনায় অত্যধিক এবং অস্বাভাবিক মাত্রায় বিপদ সংঘটনের ফলে তার ব্যবসায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তখন অন্য বিমা কোম্পানির সাথে এ ধরনের চুক্তি করে তার গৃহীত দায় বা এর অংশবিশেষ নতুন বিমা কোম্পানির ওপর অর্পণ করে যাকে পুনর্বিমা বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
পুনর্বিমার ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর