বিমা কোম্পানি বিমাদাবির টাকা মি. মারজুক সাহেবের ছেলেকে প্রদান না করে তার মেয়েকে প্রদান করার কারণ কী বলে তোমার মনে হয়? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবির টাকা মি. মারজুকের ছেলেকে না দিয়ে মনোনীত ব্যক্তি হিসেবে মেয়েকে দিয়েছে বলে আমি মনে করি। আজীবন বিমাচুক্তিতে বিমাগ্রহীতার মৃত্যুর পর যে পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের অঙ্গীকার করে তাকে বিমাদাবি বলে। এরূপ বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতার মৃত্যুর পর বিমার অর্থ বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে প্রদান করতে হয়। উদ্দীপকে মি. মারজুক একটি জীবন বিমা করেন। বিশ বছর নিয়মিত প্রিমিয়াম প্রদানের পর হঠাৎ মি. মারজুক মারা যান। তার ছেলে ও মেয়ে উভয়ই বিমাদাবি প্রাপ্তির জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করে। বিমা কোম্পানি ছেলেকে টাকা না দিয়ে মেয়েকে দাবি পরিশোধ করে। বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারিগণ বিমাকারীর কাছ থেকে বিমাকৃত অর্থ পাওয়ার দাবিদার। সে হিসেবে মি. মারজুকের মনোনীত ব্যক্তি ছিল তার মেয়ে। যার দরুন বিমা কোম্পানি তার ছেলের দাবি প্রত্যাখ্যান করে। তাই বলা যায়, মি. মারজুকের মেয়ে মনোনীত ব্যক্তি হওয়ায় বিমা কোম্পানি তার ছেলেকে বিমাদাবি প্রদান না করে তার মেয়েকে প্রদান করেছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বিমা কোম্পানি বিমাদাবির টাকা মি. মারজুক সাহেবের ছেলেকে প্রদান না কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর