উদ্দীপকের আলোকে জনাব বারেক সাহেব বিমাচুক্তির কোন বিষয়টি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব বারেক জীবন বিমা পলিসি খোলার সময় বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘন করেছেন। বিমাচুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বিমায় সদ্বিশ্বাসের সম্পর্ক বলতে বিমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনের বাধ্যবাধকতাকে বোঝায়। উদ্দীপকের জনাব বারেক একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে পলিসি খোলার সময় তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বিমা কোম্পানিকে জানায়নি। অথচ এ ধরনের একটি আবশ্যকীয় তথ্য অবশ্যই জনাব বারেকের উচিত ছিল বিমাকারী তথা বিমা কোম্পানিকে জানানো। তবে তিনি এ তথ্যটি প্রকাশ করেননি। তাই বলা যায়, জনাব বারেক জীবন বিমা পলিসি খোলার সময় বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতিটি লঙ্ঘন করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব বারেক সাহেব বিমাচুক্তির কোন বিষয়টি লঙ্ঘন করেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর