কোন কারণে বিমা কোম্পানিগুলো ফাহিমের বিমাদাবি প্রত্যাখ্যান করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: বিমাকৃত বিষয়বস্তুর ওপর জনাব ফাহিমের বিমাযোগ্য স্বার্থ না থাকায় বিমা কোম্পানিগুলো ফাহিমের বিমাদাবি প্রত্যাখ্যান করেছে। বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার যে আর্থিক স্বার্থ জড়িত থাকে তাকে বিমাযোগ্য স্বার্থ বলে। এ স্বার্থ রক্ষা করাই বিমা চুক্তির উদ্দেশ্য। এরূপ স্বার্থ না থাকলে বিমা করা যায় না। যেকোনো বিমা চুক্তি সম্পাদনে বিমাযোগ্য - স্বার্থ থাকা আবশ্যক। উদ্দীপকে জনাব ফাহিম তার বন্ধু করিমের গার্মেন্টসের জন্য 'বিমা করতে চান। সব বিমা কোম্পানি ফাহিমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফাহিমের অনুরোধে করিম A ও B নামক দুটি বিমা কোম্পানির নিকট বিমা চুক্তি করেন। কিছুদিন পর অগ্নিকান্ডে গার্মেন্টসে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়। 'করিমের বন্ধু ফাহিম বিমা কোম্পানিগুলোর কাছে বিমাদাবি পেশ করে। কোম্পানিগুলো ফাহিমের বিমাদাবি প্রত্যাখ্যান করে। সাধারণত, বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক বা বিমাযোগ্য স্বার্থ জড়িত থাকে। বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বিমাযোগ্য স্বার্থ রয়েছে এমন ব্যক্তি অর্থাৎ বিমাগ্রহীতাকেই বিমাদাবি প্রদান করা হয়। উদ্দীপকে গার্মেন্টসটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হলে ফাহিম বিমাদাবি পেশ করে। উদ্দীপকে বিমাকৃত বিষয়বস্তুর ওপর জনাব করিমের বিমাযোগ্য স্বার্থ রয়েছে। এক্ষেত্রে, বিমা কোম্পানিগুলো জনাব করিমকে বিমাদাবি প্রদান করবে। সুতরাং, করিমের বন্ধু ফাহিমের বিমাযোগ্য স্বার্থ না থাকা সত্ত্বেও বিমাদাবি করায় বিমা কোম্পানিগুলো তার বিমাদাবি প্রত্যাখ্যান করেছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
কোন কারণে বিমা কোম্পানিগুলো ফাহিমের বিমাদাবি প্রত্যাখ্যান করেছে তার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর