উদ্দীপকের আলোকে জনাব করিম কী ধরনের বিমা চুক্তি করেছেন এবং কোম্পানিগুলোর নিকট থেকে জনাব করিম কত টাকার ক্ষতিপূরণ পাবেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব করিম দ্বৈত বিমা চুক্তি করেছেন এবং কোম্পানিগুলোর নিকট থেকে জনাব করিম আনুপাতিক হারে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবেন। বিমাগ্রহীতার মাধ্যমে একই বিষয়বস্তুর জন্য একই সাথে দুইটি বিমা প্রতিষ্ঠানের নিকট বিমা করলে তাকে দ্বৈত বিমা বলে। এ বিমায় একজন গ্রহীতা ও দুটি বিমা প্রতিষ্ঠান জড়িত থাকে। বিমাগ্রহীতা দুটি বিমা প্রতিষ্ঠানকেই প্রিমিয়াম প্রদান করে। বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে চুক্তিভুক্ত বিমা প্রতিষ্ঠানগুলো গৃহীত মূল্যের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকে জনাব করিম A ও B নামক দুটি বিমা কোম্পানির নিকট বিমা 'চুক্তি করে। বিমা চুক্তি দুটির মোট মূল্য ১ কোটি টাকা। উক্ত বিমা চুক্তির বিমাগ্রহীতা জনাব করিম এবং বিমা প্রতিষ্ঠান দুটি। জনাব করিম দুটি বিমা প্রতিষ্ঠানকেই প্রিমিয়াম প্রদান করে। অতএব, জনাব করিম A ও B নামক কোম্পানিগুলোর সাথে দ্বৈত বিমা চুক্তি করেছেন। কিছুদিন পর অগ্নিকাণ্ডে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়। দ্বৈত বিমার ক্ষেত্রে আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি প্রযোজ্য হয়। এ নীতি অনুযায়ী জনাব করিম দুটি কোম্পানির কাছ থেকে আনুপাতিক হারে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব করিম কী ধরনের বিমা চুক্তি করেছেন এবং কোম্পানিগ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর