বিমা কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাসের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: জীবন বিমা ব্যবসায়ের তহবিল সৃষ্টিতে উদ্দীপকের গার্মেন্টস কারখানার অবদানের স্বীকৃতিস্বরূপ বিমা কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাস যৌক্তিক হয়েছে। কোনো বিমা কোম্পানি তার মূলধনি লাভ হতে যে অতিরিক্ত পাওনা (বিমাগ্রহীতাদের) প্রদান করে তাকে বোনাস বলে। এটি হলো জীবন বিমা ব্যবসায়ের তহবিল সৃষ্টিতে বিমাগ্রহীতার অবদানের স্বীকৃতি। উদ্দীপকে গার্মেন্টস ম্যানেজার তার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য বিমা পলিসি গ্রহণ করেন। একসাথে অনেক পরিমাণ বিমা করায় বিমা কোম্পানি ১০% বোনাস ঘোষণা করে। জীবন বিমা প্রতিষ্ঠানের তহবিল মানেই বিমাগ্রহীতাদের প্রদত্ত প্রিমিয়াম হতে সংগৃহীত অর্থ। এরূপ উৎস থেকে প্রাপ্ত অর্থ বিমা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যথেষ্ট আয় করতে পারে। তাই জীবন বিমা ব্যবসায়ের তহবিল সৃষ্টিতে উদ্দীপকের গার্মেন্টস কারখানার অবদানের স্বীকৃতিস্বরূপ বিমা কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাস যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাসের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর