আদালতের রায় জনাব মাহবুবের পক্ষে যাওয়াটা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের নীতি ব্যত্যয়ের অভিযোগ করা হয়েছে, যা আদালত যৌক্তিক কারণেই প্রত্যাখ্যান করেছে। বিমাযোগ্য স্বার্থের নীতি বিমাচুক্তির অপরিহার্য উপাদান। বিমাযোগ্য স্বার্থ বলতে বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায়। এরূপ স্বার্থের উপস্থিতি বিমাগ্রহীতাকে আর্থিকভাবে লাভবান এবং অনুপস্থিতি ক্ষতিগ্রস্ত করে। বিষয়বস্তুর ওপর আর্থিক স্বার্থ না থাকলে বিমাচুক্তি বাতিল বলে গণ্য হবে। উদ্দীপকে জনাব মাহবুব জাহাজ ভাড়া নিয়ে মালামাল পরিবহন করে। এক্ষেত্রে সেটি নৌ-বিমার অন্তর্ভুক্ত। তিনি মাশুল বিমাপত্র নেন। যাতে বিষয়বস্তু হিসেবে জাহাজের ভাড়া ও অন্যান্য ঝুঁকির বিপক্ষে ক্ষতিপূরণ দেওয়া হবে। পণ্য পরিবহনকালে জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জনাব মাহবুব বিমাদাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠান তা দিতে অস্বীকৃতি জানায়। ক্ষতিগ্রস্ত জাহাজটি জনাব মাহবুবের না হওয়ায় তিনি ক্ষতিপূরণ পাবেন না বলা হয়। কিন্তু আদালত বিমাকারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বিমাযোগ্য স্বার্থের নীতি অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ থাকতে হয়। জনাব মাহবুব জাহাজটি ভাড়া নিয়ে ব্যবহার করছেন। এখানে তার পণ্য এবং ভাড়া সম্পর্কিত। ফলে তার বিমাযোগ্য স্বার্থ আছে। এক্ষেত্রে ধাক্কা লাগার কারণে জাহাজটি ডুবে যাওয়ার ফলে ক্ষতি হওয়ায় বিমাকারী দাবি পরিশোধে বাধ্য। কারণ জাহাজ ডুবে যাওয়ায় জনাব মাহবুবের পণ্যের ক্ষতি হয়েছে। এতে তিনি জাহাজ ভাড়া দিতে অক্ষম হলে এর বিপরীতে বিমাকারী ক্ষতিপূরণ দেবে। তাছাড়া ক্ষতির কারণ হিসেবেও বিভিন্ন ঝুঁকি উল্লেখ করায় প্রত্যক্ষ কারণের আলোকে আদালত জনাব মাহবুবের পক্ষে রায় দিয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
আদালতের রায় জনাব মাহবুবের পক্ষে যাওয়াটা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর