'X [গণিত] ফার্মাসিউটিক্যাল লি.-এর বিমাপত্রটি ছিল কী ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে X ফার্মাসিউটিক্যাল লি. আমাদনিকৃত সম্পূর্ণ পণ্যের জন্য বিমা করায় গৃহীত বিমাপত্রটি নৌ বিমার আওতাভুক্ত পণ্য বিমা। এ বিমা কেবল জাহাজ বোঝাই পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের ক্ষতিপূরণের জন্য করা হয়। পণ্য বিমা নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্য অর্থাৎ মালামাল পৌছানো পর্যন্ত সময়ের জন্য গৃহীত হয়। উদ্দীপকে X ফার্মাসিউটিক্যাল লি. যুক্তরাজ্য থেকে কাঁচামাল আমদানির জন্য মডার্ণ শিপিং লাইনস এর সাথে চুক্তিবদ্ধ হয়। মডার্ণ শিপিং লাইনস একটি জাহাজ ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান। এক্ষেত্রে X ফার্মাসিউটিক্যাল আমদানি কাজে ব্যবহৃত জাহাজের সম্পূর্ণ পণ্যের জন্য একটি বিমাপত্র গ্রহণ করে। যার প্রিমিয়ামও সম্পূর্ণ রূপে পরিশোধ করে। অর্থাৎ X ফার্মাসিউটিক্যাল সমুদ্র পথে আগত পণ্যের সম্ভাব্য ঝুঁকি নিরসনে বিমাপত্রটি গ্রহণ করেছে। যার সম্পূর্ণ বা আংশিক ক্ষতিতে বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণে বাধ্য থাকবে।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
'X ফার্মাসিউটিক্যাল লি.-এর বিমাপত্রটি ছিল কী ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর