উক্ত জাহাজটি কি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নৌ বিমাচুক্তির অব্যক্ত শর্ত ভঙ্গ হওয়ায় জাহাজটি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয় বলে আমি মনে করি। লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে অব্যক্ত শর্ত বলে। এ সকল শর্ত নৌ বিমাপত্রে অন্তর্ভুক্ত না হলেও তা পালন করা বিমাগ্রহীতার জন্য আবশ্যক। এ শর্ত ভঙ্গ হলে বিমাদাবি আদায় করা যায় না। যাত্রাপথ পরিবর্তন না করা নৌ বিমার অব্যক্ত শর্তের অন্তর্ভুক্ত। উদ্দীপকে আমেরিকা থেকে তেলবাহী জাহাজটি ভারতের কলকাতা বন্দর হয়ে জাপানের টোকিও বন্দরে যাবে এ মর্মে বিমা করা হয়। জাহাজের কাপ্তান কলকাতা বন্দরে না ভিড়িয়ে কলম্বো বন্দরে ভিড়ায়। ঐ বন্দরে জাহাজটি ক্ষতির শিকার হয়। যাত্রাপথ পরিবর্তন না করা তথা অব্যক্ত এই শর্তটি ভঙ্গ হয়। সমুদ্র যাত্রার যাত্রাপথ পরিবর্তন করা যাবে না- এটা একটা অব্যক্ত শর্ত। বিমাচুক্তিতে যে সকল বন্দরে জাহাজ ভিড়ানোর কথা উল্লেখ থাকে অহেতুক বা বিনা কারণে সে সকল বন্দরে জাহাজ না ভিড়ানো অব্যক্ত শর্তের ভঙ্গ হয়েছে বলে ধরা হয়। তবে অনিবার্য কারণবশত এরূপ করা হলে তাতে অব্যক্ত শর্ত ভঙ্গ করা হয়েছে বলে গণ্য করা হয় না। উদ্দীপকে জাহাজটি কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়ার চুক্তি অনুযায়ী কলকাতা বন্দরে না গিয়ে কলম্বো বন্দরে ভিড়ায়। তাই জাহাজটি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উক্ত জাহাজটি কি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর