উদ্দীপকে উল্লিখিত HD কোম্পানির মালিক হাসান কোন ধরনের বিমা চুক্তি করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব হাসান 'গ্রীন লাইফ' বিমা কোম্পানির সাথে গোষ্ঠী বিমা চুক্তি করেন। এ বিমা ব্যবস্থায় একটি বিশেষ গোষ্ঠীর অনেকজন ব্যক্তির জীবনকে একটি বিমাপত্রের অধীনে বিমা করা হয়।ফলে বিমা খরচ ও প্রিমিয়ামের হার অনেক কম হয়। এ ধরনের বিমাপত্র সাময়িক বা মেয়াদি হতে পারে। উদ্দীপকে জনাব হাসান সাইকেল প্রস্তুতকারী HD কোম্পানির মালিক। তিনি তার প্রতিষ্ঠানের ১,০০০ শ্রমিকের নিরাপত্তার জন্য একক বিমাপত্রের অধীনে বিমা করেন। সাধারণত একই স্থানে কর্মরত কর্মীদের জন্য এই বিমা করা হয়। নিয়োগকর্তা এ ধরনের বিমার মাধ্যমে অধিক সংখ্যক কর্মীর নিরাপত্তার ব্যবস্থা করেন। এক্ষেত্রে গড় হারে প্রিমিয়াম ধার্য করা হয়। তাই বলা যায়, বিমাপত্রটি বৈশিষ্ট্য অনুযায়ী -একটি গোষ্ঠী বিমাপত্র ।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত HD কোম্পানির মালিক হাসান কোন ধরনের বিমা চুক্তি কর…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর