বিমায় বোনাস দেওয়া হয় কিভাবে? ব্যাখ্যা কর।
উত্তর: বোনাস হলো মূলত মূল পরিমাণের অতিরিক্ত অর্থ। জীবন বীমা পলিসিতে প্রদেয় বোনাসের ক্ষেত্রেও এ ধারণাটি প্রযোজ্য। একটি জীবন বীমা কোম্পানির পলিসির ধারা প্রদত্ত প্রিমিয়াম গুলো একত্রিত করে কোম্পানির সম্পদ হিসেবে ব্যবহার করে এবং ভবিষ্যতে দাবিগুলো প্রদানের জন্য ব্যবহার করে। এ তহবিলের একটি বড় অংশ বীমা আইন অনুযায়ী সরকার কর্তৃক সুরক্ষিত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়। বীমা কারীর দাবির অভিজ্ঞতা এবং বিনিয়োগের ওপর রিটার্ন প্রাপ্তির অপো নির্ভর করে প্রতি অর্থ বছরের শেষে বোনাস ঘোষণা ও প্রদান করা হয়। বীমা কোম্পানির সম্পদ এবং দায় মূল্যায়নের পরে যে কোন অতিরিক্ত সম্পদ বোনাস হিসেবে বিতরণ করার জন্য একটি পরিমান অর্থ বোনাস হিসেবে গণ্য করা হয় এবং বিমা গ্রহিতাকে বিতরণ করা হয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বিমায় বোনাস দেওয়া হয় কিভাবে? ব্যাখ্যা কর।
উত্তর