উদ্দীপকে বর্ণিত জনাব মিজান নিজের জন্য কোন ধরনের জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মিজান তার নিজের জন্য আজীবন বিমা পলিসি করেছেন। যে জীবন বিমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধু বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে। সেক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে থাকে। উদ্দীপকের জনাব মিজান একজন ব্যবসায়ী। তিনি তার জীবনের ওপর একটি বিমা পলিসি গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী তিনি মারা গেলে তার স্ত্রী রাতুলকে বিমাদাবি পরিশোধ করা হবে। অর্থাৎ তার জীবদ্দশায় বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করবে না। তিনি মারা যাওয়ার পরেই তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করবে। যা আজীবন বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকে মেয়াদের কোনো কথা বলা না থাকায় এরূপ বিমাপত্র মেয়াদি বিমাপত্রের অন্তর্ভুক্ত হবে না। তাই নিঃসন্দেহে বলা যায়, জনাব মিজান তার নিজের জন্য আজীবন বিমা পলিসি করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব মিজান নিজের জন্য কোন ধরনের জীবন বিমা পলিসি গ্র…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর