জিসান গার্মেন্টস-এর মালিক শ্রমিকদের পক্ষে কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: জিসান গার্মেন্টস-এর মালিক শ্রমিকদের পক্ষে গোষ্ঠী বিমাপত্র গ্রহণ করেছে। এ বিমা ব্যবস্থায় একটি বিশেষ গোষ্ঠীর অনেকজন ব্যক্তির জীবনকে একটি বিমাপত্রের অধীনে বিমা করা হয়। সব ধরনের ঝুঁকি বিবেচনা করে গড় হারে প্রিমিয়াম ধার্য করা হয়। ফলে বিমা খরচ ও প্রিমিয়ামের হার অনেক কম হয়। উদ্দীপকের জিসান গার্মেন্টস কারখানায় প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়। ঐ কারখানার শ্রমিকরা আর্থিক নিরাপত্তার জন্য আন্দোলন করে আসছে। মালিকপক্ষ তাদের আন্দোলনের পেক্ষিতে কর্মরত সকল শ্রমিকদের কল্যাণে একটি বিমাপত্র গ্রহণ করে। এখানে জিসান গার্মেন্টস-এর গ্রহণকৃত বিমাপত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একটি বিমাপত্রের অধীনে অনেক সমশ্রেণির মানুষের জীবনের বিমা করা। উক্ত বিমার বৈশিষ্ট্য গোষ্ঠী বিমার বৈশিষ্ট্যের সাথে প্রত্যক্ষভাবে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের জিসান গার্মেন্টস তাদের কর্মীদের জন্য গোষ্ঠী বিমাপত্র গ্রহণ করেছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জিসান গার্মেন্টস-এর মালিক শ্রমিকদের পক্ষে কোন ধরনের বিমাপত্র গ্রহণ …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর