উদ্দীপকে খোরশেদের গৃহীত পলিসির অর্থনৈতিক গুরুত্ব তোমার দৃষ্টিতে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে খোরশেদের গৃহীত মোটরযান বিমা পলিসি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিমা হলো ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। যে শিল্পের জন্য বিমা পলিসি গ্রহণ করা যায় সে শিল্পে ঝুঁকি হস্তান্তরের সুযোগ থাকায় উক্ত শিল্প প্রসার লাভ করে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়। উদ্দীপকে খোরশেদ তার ২টি গাড়ির দুর্ঘটনা ঝুঁকি এড়াতে বিমা করেছেন। তিনি মোটরগাড়ি বিমা করেছিলেন। এ ধরনের বিমা করার সুযোগ থাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গাড়ি কিনতে আগ্রহী হবে। ফলে অটোমোবাইল শিল্প প্রসার লাভ করবে। পরিবহন খাতের ব্যবসায়ীরা এবং গাড়ির মালিকরা বিমার মাধ্যমে ঝুঁকি কমাতে পারে। ফলে অটোমোবাইল শিল্প বিস্তার লাভ করে। এতে করে কর্মসংস্থান বাড়ে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়। এছাড়া বিমা কোম্পানিগুলোর পলিসি গ্রাহকের সংখ্যা বাড়ে। ফলে বিমা কোম্পানিগুলো প্রিমিয়ামের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই বলা যায়, খোরশেদের গৃহীত মোটরযান বিমা পলিসি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে খোরশেদের গৃহীত পলিসির অর্থনৈতিক গুরুত্ব তোমার দৃষ্টিতে মূল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর