উদ্দীপকে উল্লিখিত পায়রা পরিবহন সংস্থার কোন ধরনের বিমাপত্র নিতে হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পায়রা পরিবহন সংস্থার আইন বিমাপত্র নিতে হয়েছিল। মোটর যানবাহন আইনের আওতাধীন যে সকল ঝুঁকি মোটরগাড়ি মালিকের কাঁধে পড়ে তা এ ধরনের বিমাপত্রের মাধ্যমে বিমা করা হয়। বলে একে আইন বিমাপত্র বলে। এ আইন অনুযায়ী গাড়ি চালাতে গিয়ে মোটরগাড়ি দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা শারীরিক জখমজনিত দায়ের জন্য গাড়ির মালিককে অবশ্যই বিমাপত্র গ্রহণ করতে হয়। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের পরিবহন খাতটি খুবই দুর্ঘটনাপ্রবণ বলে বিবেচিত। পায়রা পরিবহন বিআরটিসি থেকে লাইসেন্স গ্রহণের সময় এর মালিককে বাধ্যতামূলকভাবে একটি বিমাপত্র নিতে হয়েছিল। বাংলাদেশের পরিবহন খাতটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় দুর্ঘটনাজনিত ক্ষতি কমানোর জন্য বিআরটিসি পায়রা পরিবহন সংস্থাকে এরূপ বিমাপত্র নিতে বাধ্য করেন। অর্থাৎ পায়রা পরিবহন সংস্থা আইনগত বিমাপত্র নিতে বাধ্য হয়েছিল।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পায়রা পরিবহন সংস্থার কোন ধরনের বিমাপত্র নিতে হয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর