'স্টার ইন্স্যুরেন্স' কোম্পানি হতে জনাব আব্দুল লতিফের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? বুঝিয়ে লিখ।
উত্তর: স্টার ইন্স্যুরেন্স' কোম্পানি হতে জনাব আব্দুল লতিফের গৃহীত বিমাপত্রটি নির্দিষ্ট বিমাপত্র। যে অগ্নি বিমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের কথা উল্লেখ থাকে এবং ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকে তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে। উদ্দীপকে দিনাজপুরের জনাব আব্দুল লতিফ তার গুদামের জন্য ৫০,০০,০০০ টাকা মূল্যের পাট আংশিক ক্ষতিগ্রস্ত হলেও 'স্টার ইন্স্যুরেন্স' কোম্পানি ৫০,০০,০০০ টাকাই বিমাদাবি পরিশোধ করবে মর্মে বিমা করেন। এখানে কোম্পানি বিমাপত্রে উল্লিখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করবে বলে অঙ্গীকার করে। তাই বলা যায়, 'স্টার ইন্স্যুরেন্স' কোম্পানি হতে জনাব আব্দুল লতিফের গৃহীত বিমাপত্রটি নির্দিষ্ট বিমাপত্র।
HSC Finance 2nd Paper Chapter 13: অগ্নি বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 13: অগ্নি বিমা · সৃজনশীল
'স্টার ইন্স্যুরেন্স' কোম্পানি হতে জনাব আব্দুল লতিফের গৃহীত বিমাপত্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর