উদ্দীপকে জনাব শামীম কোন ধরনের বিমা করেছে বলে মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শামীম গবাদিপশু বিমা করেছেন। দুর্ঘটনার ফলে বা রোগাক্রান্ত হয়ে গবাদিপশুর মৃত্যু ঘটলে এর পালনকারী যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তা থেকে রক্ষার জন্য যে বিমা করা হয় তাকে গবাদিপশু বিমা বলে। এরূপ বিমা সাধারণত ১ বছর বা এর কম সময়ের জন্য করা হয়। উদ্দীপকের জনাব শামীমের পাবনাতে একটি পশুপালন খামার আছে। সেখানে গরু মোটাতাজাকরণ প্রকল্প গ্রহণ করেছে। গত বছরে এ খামারে মড়কের কারণে তাকে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই এবার সে ১৫০টি গরুর প্রাকৃতিক ও চুরিজনিত ক্ষতিপূরণের জন্য ৮০ লাখ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেছে। এ ধরনের দুর্ঘটনার হাত থেকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য গবাদিপশু বিমা করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে শামীম গবাদিপশু বিমা করেছে।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব শামীম কোন ধরনের বিমা করেছে বলে মনে কর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর